১ নং হাদিস । সহিহ বুখারি শরীফ বাংলা ।

 প্রথম খণ্ড

ওহীর সূচনা অধ্যায়

নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ওহী আসার প্রাথমিক অবস্থা

আল্লাহ তাআলা বলেন ঃ

“আমি যেরূপ নূহ ও তাঁর পরবর্তী নবীদের ওপর ওহী পাঠিয়েছিলাম, দ্রুপ আপনার ওপরও পাঠিয়েছি।

১ নং হাদিস । সহিহ বুখারি শরীফ বাংলা ।

(১) হযরত আলকামা ইবনে ওয়াককাস লাইছী (র) বলেন, আমি শুনেছি, ওমর ইবনে খাত্তাব (রা) মসজিদের মিম্বরে উঠে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল কাজই নিয়ত অনুযায়ী হয়। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে, তাই পেয়ে থাকে। কাজেই যার হিজরত দুনিয়া লাভ বা কোন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হয়েছে, তার হিজরত তদোদ্দেশ্যেই হয়েছে।

No comments:

Post a Comment