২ নং হাদিস । সহিহ বুখারি শরীফ বাংলা ।

উম্মুল মু'মিনীন হযরত আয়েশা ( রাদি আল্লাহু আনহা ) থেকে বর্ণিত, হারেছ ইবনে হেশাম রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনার নিকট ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী কখনও আমার নিকট ঘণ্টার শব্দের মত আসে। আর সেটিই আমার নিকট কষ্টদায়ক ওহী। (ফেরেশতা) যা বলে, তা শেষ হওয়ামাত্রই আমি তার নিকট থেকে আয়ত্ত করে ফেলি। আবার কখনও ফেরেশতা মানুষের আকৃতিতে এসে যে ওহী আমাকে বলেন, আমি তা তখনই আয়ত্ত করে নেই। হযরত আয়েশা ( রাদি আল্লাহু আনহা ) বলেন, আমি দারুণ শীতের দিনেও রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর (প্রথম প্রকার) ওহী আগমনের পর তার ললাট থেকে ঘাম ঝরতে দেখেছি।

No comments:

Post a Comment